ডেস্ক রিপোর্ট: ২৫০ মিলিয়ন ডলার বিপরীতে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর গোয়েন্দা সরঞ্জাম সৌদির কাছে বিক্রি করেছে ইসরায়েল। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।
দৈনিকটি জানিয়েছে, দুই দেশের মাঝে গোপন চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি অনুযায়ী সৌদির কাছে উচ্চমানের গোয়েন্দা প্রযুক্তি হস্তান্তর করবে ইসরায়েল।
দৈনিকটি আরও জানিয়েছে, বিক্রিত প্রযুক্তি ইসরায়েলের কাছে সবচেয়ে উন্নতমানের অস্ত্র এবং প্রথমবারের মতো কোনো আরব রাষ্ট্রের কাছে এ অস্ত্র বিক্রি করা হলো।
দৈনিকটি আরও জানিয়েছে,এ নিরাপত্তা প্রযুক্তিটি ইতোমধ্যেই সৌদির কাছে পৌছে গেছে এবং কার্যত এ সিস্টেমের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সৌদি কর্মকর্তারা এ প্রযুক্তি চালানোর জন্য কারিগরি প্রশিক্ষণও নিয়েছে। এবং এ ধরণের সহযোগিতা দুই দেশের মাঝে এই প্রথম নয়। সূত্র: আল-জাজিরা

























































