শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাজারো শরণার্থী রুখতে সীমান্তে ৫২০০ সৈন্য পাঠাচ্ছে ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:শরণার্থীদের মেক্সিকো সীমানায় রুখতে সেখানে ৫২০০ সৈন্য ও অস্ত্র পাঠাচ্ছে ট্রাম্প। গতকাল সোমবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের।

এই মুহূর্তে মেক্সিকো সীমানা থেকে প্রায় ৯০০ মাইল দূরে অবস্থান করছে কয়েক হাজার শরণার্থী। তারা ক্রমেই মেক্সিকো সীমানার দিকে এগিয়ে আসছে। আর তাদের রুখতেই ৫২০০ সৈন্য ও অস্ত্র পাঠাচ্ছে ট্রাম্প।

বিষয়টি ইতিমধ্যে আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শরণার্থীদের নিয়ে ইতিমধ্যে বহুবার বেফাঁস মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা কোন ধরনের শরণার্থীদের গ্রহণ করবে না। বিগত কয়েক দশক ধরে আমেরিকা এসব শরণার্থদের অনেক সাহায্য পাঠিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শরণার্থীদদের সন্ত্রাসী হিসাবেও উল্লেখ করেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা শরণার্থীদের পিছনে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার আর খরচ করতে চাই না। আমরা তাদের আমেরিকায় কোনভাবে প্রবেশ করতে দিব না। সূত্র: সি এন এন/রয়টার্স/বিবিসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি