শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগের চিন্তা করছেন!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: ভারতে বিজেপি সরকারের সঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরজিৎ প্যাটেলের তিক্ততা চরমে পৌঁছেছে। দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ২০০৮ ও ২০১৪ সালে দু’হাত খুলে বিভিন্ন সংস্থাকে ঋণ দিয়েছিল বিভিন্ন ব্যাংক। সেটাই এখন ব্যাংকগুলোর ঋণ খেলাপিতে পরিণত হয়ে সংকট সৃষ্টি করেছে। যা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আর্থিক নীতি নির্ধারণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ভারতের অর্থমন্ত্রণালয়ের মধ্যে বিভেধ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের ওপর মোদি সরকার প্রভাব সৃষ্টি করছে এবং স্বশাসন বা ক্ষমতা ছাঁটতে উদ্যোগী হয়েছে। গত শুক্রবার এর সমালোচনা করে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ভিরাল ভি আচার্য বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা হ্রাস করার সিদ্ধান্ত সর্বনাশা হয়ে উঠতে পারে। বিজনেস স্ট্যান্ডার্ড

এদিকে বিজেপি সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিটি দিয়ে ঋণ খেলাপিদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঋণ দেওয়ার ব্যাপারে আরো বেশি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে মোদি সরকার। বলা হয়েছে ব্যাংক অব ইন্ডিয়ার যে বিধি আছে তার ৭ ধারার উপধারা ১ অনুযায়ী জনগণের স্বার্থকে সর্বাগ্রে বিবেচনা করতে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সঙ্গে পরামর্শ করার তাগিদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা যাতে ভয়াবহ পরিণতি বয়ে না আসে সেজন্যে সতর্ক করে দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি