শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবান হামলায় নিহত ১৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনি’তে সোমবার একটি নিরাপত্তা চৌকিতে তালেবান হামলায় ১৩ জন সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে।

আফগান নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশ তালেবানদের একটি শক্তিশালী ঘাঁটি। গত মাসে তালেবান বাহিনী এ প্রদেশটির দখল নেয়। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের যুদ্ধে কমপক্ষে ১২০ জন নিরাপত্তা সদস্য ও বেসামরিক লোক নিহত হয়।

গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র আরিফ নুরি জানান, সোমবারের নিরাপত্তা চৌকিতে তালেবান হামলায় নিহতদের মধ্যে ৭ জন সেনা ও ৬ জন পুলিশ সদস্য ছিলো। এছাড়াও নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ৬ জন তালেবান সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছে। – আল-জাজিরা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি