মঙ্গলবার,২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


সোহরাওয়ার্দীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৮


ডেস্ক রিপোর্ট:রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রণ্টের জনসভা শুরু হয়েছে। ১১ দফা লক্ষ্য ও সাত দফা দাবিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হয়।

মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হতে দেখা গেছে জোটের নেতা-কর্মীদের। ঢাকার আশাপাশের জেলা থেকে আসা নেতা-কর্মীরা নানা স্লোগানে সমাবেশস্থল মুখর করে রেখেছেন। জনসভায় রাজধানীসহ ঢাকার আশাপাশের জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন।

সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি