শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » মেডিকেল বোর্ডের ছাড়পত্র ছাড়াই খালেদা জিয়াকে আদালতে আনা হয়েছে : মির্জা ফখরুল


মেডিকেল বোর্ডের ছাড়পত্র ছাড়াই খালেদা জিয়াকে আদালতে আনা হয়েছে : মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, মেডিকেল বোর্ডের ছাড়পত্র ছাড়াই জোর করে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেল গেটে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, পিজিতে (বর্তমানে বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন (খালেদা)। তার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি অত্যন্ত অসুস্থ। সম্পূর্ণ রাজনৈতিক কারণে এটা করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, কারাগারে আমরা দেখলাম, দেশনেত্রী অত্যন্ত অসুস্থ। তিনি হুইল চেয়ারে বসতে পারছিলেন না। এর মধ্যে আদলত পরিচালনা করা হয়। আমি দেশনেত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্ত আমাকে অনুমতি দেয়া হয়নি।

তিনি আরও বলেন, অসুস্থ অবস্থায় চিকিৎসা শেষ না করে কাউকে জোর করে কারাগারে আনা অমানবিক। আমরা এর নিন্দা জানাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি