ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। একই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম ।
শুক্রবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে সৈয়দ আশরাফুল ও তার ভাই এই মনোনয়ন ফরম কিনেছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
কিশোরগঞ্জ বতর্মান আসন থেকে সৈয়দ আশরাফুলের পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন তার ব্যাক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন। সাফায়েতুল ইসলামের পক্ষে সাবেক ছাত্রনেতা জহির মনোননয় ফরম কিনেছে।


























































