ডেস্ক রিপোর্ট :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত বিএনপির ১৯ জন পেশাজীবী নেতা মনোনয়নপত্র কিনেছেন। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন আসন থেকে এবার আরো অনেক পেশাজীবী নেতা প্রার্থী হবেন বলে জানা গেছে।
মঙ্গলবার পর্যন্ত যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ (কুমিল্লা-৫), ডা. শাহাদাত হোসেন (চট্টগ্রাম-৯), ডা. এজেডএম জাহিদ হোসেন (ময়মনসিংহ), অধ্যক্ষ সেলিম ভূইয়া (ঢাকা-৫), সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী (চট্টগ্রাম-২), রুহুল আমিন গাজী (চাঁদপুর-৩), এম আব্দুল্লাহ (ফেনী-৩), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর), ডা. ফরহাদ হালিম ডোনার (গুলশান), ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রিজু (দিনাজপুর), প্রফেসর ডা. আব্দুস সালাম (ঠাকুরগাঁও), ডা. রফিকুল ইসলাম লাবু (পিরোজপুর), কৃষিবিদ আনোয়ারুল নবী বাবলা (ফেনী), কৃষিবিদ শামীমুর রহমান শামীম (বাগেরহাট), কৃষিবিদ হাসান জাকির তুহিন (পাবনা), ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ (শরীয়তপুর), আশরাফ উদ্দিন বকুল (নরসিংদী), কৃষিবিদ শামসুল আলম তোফা (টাঙ্গাইল) ও ডা. এসএম সারওয়ার আলম (বান্দরবান)।

























































