সোমবার,৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা-১৭ আসনে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃসাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনের জন্য মনোনয়ণ পত্র সংগ্রহ করেছে জাতীয় পার্টি।

রোববার দুপুরে রাজধানীর কচুক্ষেত এলাকায় সহকারী রিটানিং অফিসারের কার্যালয় থেকে এরশাদের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী।

এসময় ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। এই আসনে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং ব্যাপক উন্নয়ণ করেছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসএম ফয়সল চিশতী আরো বলেন, ২০ নভেম্বর সকাল থেকে গুলশান-০১ এর ইমানুয়েলস কনভেনশন মিলনায়তনে পার্টির মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাতকার গ্রহণ করবেন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড।

এসময় জাতীয় পার্টি বনানী থানা সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম, ভাসানটেক থানা সভাপতি মো. মনিরুজ্জামান, ক্যান্টনমেন্ট থানা সভাপতি ইব্রাহিম খান, গুলশান থানা সাধারন সম্পাদক আবদুস সাত্তার, বনানী থানা সাধারন সম্পাদক মোঃ মামুনুর রহমান, বনানী থানা সাংগঠনিক সম্পাদক মো. মারজান উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি