সোমবার,৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লংঘন করেননি : মনজুরুল আহসান বুলবুল


তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লংঘন করেননি : মনজুরুল আহসান বুলবুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেছেন, নির্বাচন কমিশন যোগ্য কর্তৃপক্ষ, তারা তারেক রহমানের ভিডিও কনফারেন্স সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে , নির্বাচন কমিশনের ব্যাখার পরে আচরণবিধি নিয়ে কোনো সমস্যা আছে বলে আমারও মনে হয় না। সোমবার রাতে ডিবিসি টেলিভিশনের ‘সংবাদ সম্প্রসারণ’ টকশোতে তিনি এ কথা বলেন। সূত্র: ডিবিসি টেলিভিশন

মনজুরুল আহসান বলেন, দল হিসেবে আওয়ামী লীগ মনে করেছে আচরণবিধি লংঘিত হয়েছে। তারেক রহমান দণ্ডিত আসামি হিসেবে পলাতক আছে , সেই ক্ষেত্রে হাইকোর্টের একটি নির্দেশনা আছে পলাতক অবস্থায় তার কোনো বিবৃতি বক্তব্য আমরা প্রচার করতে পারবো না। একজন মানুষ যখন আইন ধারা দণ্ডিত হন তার দুটি পদ্ধতি, একটি দণ্ড ভোগ করার জন্য কারাগারে যাবেন অথবা তিনি উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নিয়ে তার তৎপরতা অব্যাহত রাখবেন। এই ক্ষেত্রে তারেক জিয়া কারাগারেও জাননি উচ্চ আদালতেও হাজির হননি।

একজন তরুণ সাংবাদিক ও আইন বিভাগের ছাত্র তার একটি লেখা তুলে ধরে মনজুরুল আহসান বলেন, আইনের মধ্যে বলা আছে অপরাধ করে আইনের মুখোমুখি না হওয়াটা হচ্ছে আরেকটি অপরাধ। অর্থাৎ তিনি জামিনও নিলেন না পলাতক থাকলেন এটা আরেকটি অপরাধের মধ্যে পড়ে। যারা অপরাধীদের আশ্রয় দেন তারাও সেই অপরাধের আশ্রয়দেন। এটা হলো তার ব্যাখ্যা।
এ প্রসঙ্গে ,সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, আদালতের যে রায় সে রায়টা গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে প্রশ্ন আছে। আদালত একজন মানুষের কথা বলার অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে কি না, একটা আদেশের মাধ্যমে?

তিনি আরো বলেন, তারেক রহমানকে বলা হচ্ছে পলাতক আসামি । ১/১১ সময়ে কর্নেল রশিদ যিনি ১৫ই আগস্টের হত্যা কা-ের অন্যতম নায়ক। তার সচিত্র সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে দুই দিন ,তখন তো যারা এই অনুষ্ঠান প্রচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তখন তো তার সাক্ষাৎকার প্রচার করা হয়েছে স্বগর্বে। এই দেশে তো জঙ্গি হান্নানের সাক্ষাৎকারও টেলিভিশনে প্রকাশ করা হয়েছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি