মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঈদে মিলাদুন্নবীর দাওয়াতে বঙ্গভবনে ড. কামাল হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮


ডেস্ক রিপোর্ট: ঈদে মিলাদুন্নবীর দাওয়াতে বঙ্গভবনে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে, বেলা ১২টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের র্শীষ নেতারা বৈঠক বসেছেন। এতে ড. কামাল হোসেন ছাড়াও সরকারবিরোধী জোটের নেতা সুলতান মো. মনছুর, মোকাব্বির খান, জগলুল হায়দার, সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন।

বৈঠকের শুরুতে গণফোরামের এক শীর্ষ নেতা জানান, আজকে আসন বন্টন নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি