মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


জয়ের ব্যাপারে আশাবাদী বাবরের স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে স্বামীর মতো তিনিও জয়ের ব্যপারে আশাবাদী।

বুধবার (২১ নভেম্বর) সাড়ে ১২টার দিকে গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডে স্বাক্ষাৎকার শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তাহমিনা জামান বলেন, ‘রাজনৈতিক মিথ্যা মামলায় আমার স্বামী এবং দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে বন্দি রয়েছেন। আগামী নির্বাচনে জয় লাভের মধ্যদিয়ে দেশনেত্রী মুক্তি পাবেন, আমার স্বামীও মুক্তি পাবেন। সেই সঙ্গে দেশে গণতন্ত্র সুরক্ষা হবে।’

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি