বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ নাটোর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়।

রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো.মাহবুব আলম। আদালতে একটা মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। নির্বাচন কমিশনের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। সোমবার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। তাঁদের মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কার্যকারিতাও স্থগিত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি