শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটে জনসভা নয়, ধানের শীষে ভোট চাইবে ঐক্যফ্রন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ সিলেটে বুধবার হযরত শাহজালাল (রহ.), শাহপরাণ (রহ.) ও আতাউল গণি ওসমানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হবে। তবে আজ ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হবে না বলে জানিয়ে ঐক্যফ্রন্ট। আজ (১২ ডিসেম্বর) সকালে ফ্রন্টের সমন্বয় মোস্তফা মহসিন মন্টু এই প্রতিবেদককে জানান, সিলেটের রেজিস্ট্রারি মাঠে জনসভার সব ধরনের প্রস্তুতি ছিল। তবে ওই স্থানে বুধবার কোনো জনসভা হবে না।

তিনি বলেন, জনসভা হবে না। তবে সিলেট থেকে ধানের শীষের নির্বাচনি প্রচারণা শুরু হবে। এই প্রচারণার নেতৃত্ব দেবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগকালে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন নেতারা।

জানা যায়, বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার মধ্যে ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, সুলতান মোহাম্মদ মনসুর, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে যাবেন। এরপর তারা মাজার জিয়ারত করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি