শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নরসিংদীতে মঈন খানের নির্বাচনী প্রচারে হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ নরসিংদীতে বিএনপি প্রার্থী ড. আবদুল মঈন খানের নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে পাঁচদোনা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

নরসিংদী-২ আসনে মঈন ধানের শীষ প্রতীক একাদশ সংসদ নির্বাচনে লড়ছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী হলেন আনোয়ারুল আশরাফ খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে পাঁচদোনা বাজারে গণসংযোগ করছিলেন মঈন খান। এসময় লাঠিসোঁটা নিয়ে হামলা করে কিছু যুবক।

মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন ভূঁইয়া অভিযোগ বলেন, স্যার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন। লিফলেট বিতরণ করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর আক্রমণ করে। তারা গুলি ছুড়ে।

পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, হামলায় ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

মাধবদী থানার ওসি আবু তাহের বলেন, হামলার খবর তিনি শুনেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি