শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চীনে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ৭


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে শনিবার এক দুর্ঘটনায় ৭ জন খনি শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানায়। খবর এএফপি’র।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত তিন খনি শ্রমিককে হাসপাতালে নেয়া হয়েছে।

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে খবরে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি