ডেক্স রিপোর্টঃ আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দীন খোকনের উপর নোয়াখালিতে পুলিশি হামলার প্রতিবাদে দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই দাবি জানান। সংবাদ সম্মলনে আগামি ২৪ ঘন্টার মধ্যে হামলাকারি পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ও গ্রেফতারে দাবিও জানানো হয় ।


























































