ডেক্স রিপোর্টঃ শাহনুজ্জামান টিটু, সাব্বির আহমেদ ও শিমুল মাহমুদ: নির্বাচনে জয়ী হলে ৫ বছরে ৩৫ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে জাতীয় ঐক্যফ্রন্ট। ইশতেহারে বলা হয়েছে, নির্বাচনে পরাজিতদের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালিত করা হবে। দেশের মালিকানা থাকবে জয়ী দলের পাশাপাশি পরাজিত দলের নেতাকর্মী ও সমর্থকদের।
সোমবার রাজধানীর হোটেল পূর্বাণীতে ঐক্যফ্রন্টের নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন ফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন। জনাকীর্ণ ওই ইশতেহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্ট ও বিএনপির শীর্ষ নেতারা।
৩৫ প্রতিশ্রুতির প্রথমেই রয়েছে ‘প্রতিহিংসা বা জিঘাংসা নয়, জাতীয় ঐক্যই হবে আগামীর লক্ষ্য। এরমধ্যে একদলীয় শাসনের বিষয়টি রোহিতের ওপর গুরুত্বারোপ করা হয়।
নিশ্চিত করা হবে নাগরিকদের জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা। বিচারবহির্ভূত হত্যা ও গুম পুরোপুরি বন্ধ করা হবে। বাদ করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন। আনা হবে ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। দূর করা হবে দুর্নীতি, নিশ্চিত করা হবে সুশাসন। বেকারত্ব দূর করে ঐক্যফ্রন্ট জোর দেবে শিক্ষা ব্যবস্থায়।
প্রথম বছর থেকেই ডাকসুসহ সকল প্রতিষ্ঠানে ছাত্র নেতৃত্বের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাতিল করা হবে জেএসসি ও পিএসসি পরীক্ষা। স্বাস্থ্য খাতে আনা হবে আমূল পরিবর্তন করা হবে। শ্রমজীবী ও ক্ষেতমজুরদের ভাতা প্রদানের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন করা হবে।
ক্ষমতায় যাওয়ার প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়িয়ে জ্বালানি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে প্রবাসী কল্যাণ সাধন করা হবে। নিরাপদ সড়ক ও পরিবহন নিশ্চিত করা হবে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার দ্রুত বিচার করা হবে। প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া হবে।
‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ নীতিতে পরিচালিত হবে পররাষ্ট্রনীতি। ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা হবে। বৈশ্বিক উষ্ণয়ান রোধকল্পে বাংলাদেশ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে চেষ্টা রেখে জলবায়ু পরিবর্তন করা হবে।
কর্মসংস্থান এবং শিক্ষা : পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের জন্য কোন বয়স সীমা থাকবে না।
সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না। শিক্ষিত বেকারের জন্য বেকার ভাতা চালু করা উদ্দেশ্য রাষ্ট্রীয় সক্ষমতা পরীক্ষা করে বাস্তবায়ন করার জন্য কমিশন গঠন করা হবে।
আগামী ৩ বছরের মধ্যে সব সরকারি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। ব্যাপক সংখ্যক নন-গ্র্যাজুয়েটের কর্মসংস্থান হবে কৃষি উৎপাদন এবং কৃষি বিপনন সমবায়ে। দেশে কাজ করা ওয়ার্ক পারমিটবিহীন অবৈধ সকল বিদেশী নাগরিকের চাকরি করা বন্ধ করা হবে। শিক্ষিত বায়োবৃদ্ধদের জন্য নূন্যতম ভাতা রেখে অবৈতনিক খন্ডকালীন কর্মসংস্থান করা হবে।
পিইসি এবং জেএসসি পরীক্ষা বাতিল করা হবে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা বৃদ্ধি করা হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরিক্ষার ব্যবস্থা করা হবে। মোবাইল ইন্টারনেটের খরচ অর্ধকে নামিয়ে আনা হবে। দেশের বিভিন্ন গণ জমায়েতের স্থানে ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াফাই এর ব্যবস্থা করা হবে। প্রথম বছর থেকেই ডাকসু সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সরকারিভাবে শিক্ষা ব্যয় সুনির্দিষ্ট করা হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান করা হবে। কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে।


























































