শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাগেরহাটে আ.লীগের নির্বাচন কার্যালয়ে আগুন, আটক-৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ বাগেরহাটে আওয়ামী লীগের একটি নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঐক্যফ্রন্টের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে ঐক্যফ্রন্ট প্রার্থী অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ আবুল খায়ের জানান, বৃহস্পতিবার সকালে ইউনিয়নের সোতাল গ্রামে এ ঘটনা ঘটে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন শেখ সারহান নাসের তন্ময়। এই আসনে প্রতিদ্বন্দ্বী বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ঐক্যফ্রন্টের প্রার্থী এম এ সালাম। এ ঘটনায় তিনজনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি