শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সোমবারের মধ্যে জামায়াতের প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি


সোমবারের মধ্যে জামায়াতের প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ একাদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিষয়ে হাইকোর্টের রুলের বিষয়ে আগামী সোমবারের (২৪ ডিসেম্বর) মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।

জামায়াতের বিষয়ে তিনদিনের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশনা ছিল। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আমরা মহামান্য হাইকোর্টের চিঠিটা আজকে পেয়েছি এবং আইন শাখায় বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতে বলেছি। যাতে কমিশনে বিষয়টি উপস্থাপন করা হয়।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদেরকে বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে করা। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরও দুইটি কার্যদিবস হাতে আছে (শুক্র ও শনিবার বন্ধ থাকায় রোববার ও সোমববার হাতে আছে ইসির)। এরমধ্যে মাননীয় কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।

গত ১৮ ডিসেম্বর নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার একটি রিট হয়েছে হাইকোর্ট বেঞ্চে। কোর্ট তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি