মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে: শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। রোববার রংপুর তারাগঞ্জে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই সেটা সম্ভব হয়েছে। আমি দেখেছি রংপুরের এসব এলাকায় ছিলো মঙ্গা। ২০০৮ এ নির্বাচিত হয়ে ২০০৯ সরকার গঠন করার পর থেকে আল্লাহর রহমতে কোনো মঙ্গা হয়নি।

তিনি আরো বলেন, অনেক ক্লিনিক করে দিয়েছি। চিকিৎসার সংকট হয়নি। বিনে পয়সায় ঔষধ দিচ্ছি। বই আপনাদের কিনতে হয় না।বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। প্রাইমারির বৃত্তির টাকা মায়ের নামে মোবাইল ফোনের নামে ১ কোটি ৪০ লাখ মায়ের মোবাইলে পাঠিয়ে দিচ্ছি।

আওয়ামী লীগের সভাপতি বলেন, প্রত্যেকটি এলাকায় পানির সুব্যবস্থা করে দিচ্ছি। দুবেলা পেট ভরে ভাত খাবেন। ছেলেদের পড়ালেখা করাবেন। কৃষকরা ১০টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারে। কৃষকদের কার্ড দেয়া হয়েছে। কৃষক যাতে উৎপাদিত মূল্যের দাম পায় সে ব্যবস্থা করে দিয়েছি। কোনো জমি অনাবাদি থাকবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি