মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » আমার প্রতিদ্বন্দ্বীরা যেন কোনোভাবেই আঘাত না পান: মাশরাফি গণসংযোগে ব্যস্ত মাশরাফি।


আমার প্রতিদ্বন্দ্বীরা যেন কোনোভাবেই আঘাত না পান: মাশরাফি গণসংযোগে ব্যস্ত মাশরাফি।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত গণসংযোগ করছেন মাশরাফি বিন মুর্তজা। শনিবার থেকে মূলত নড়াইলে তার সশরীরে নির্বাচনী প্রচারণা শুরু হয়।

এর পর রবিবার সকাল ১১টা থেকে নিজ এলাকায় গণসংযোগ করেন তিনি। নড়াইল আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় মাশরাফি বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা শারীরিক ও মানসিক যেন কোনোভাবেই আঘাত না পান, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আইনজীবীসহ সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক আরো বলেন, আমার প্রতীক নৌকা, আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দেবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনো ভুলত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি