শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ফ্যাসিবাদী সরকার একতরফা নির্বাচনের পথে এগিয়ে চলছে : ডা. এম. এ. সামাদ


ফ্যাসিবাদী সরকার একতরফা নির্বাচনের পথে এগিয়ে চলছে : ডা. এম. এ. সামাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও ঢাকা- ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এম. এ. সামাদ বলেছেন, ফ্যাসিবাদী সরকার একতরফা নির্বাচনের পথে এগিয়ে চলছে। বিগত ৪৭ বছরে এমন লেভেল প্লেয়িং ফিল্ড বাংলার জনগণ দেখে নাই। রোববার তোপখানা রোডস্থ বাম ঐক্যের কার্যালয়ে একান্ত সাক্ষাতে তিনি এ কথা বলেন।

বাম ঐক্যের সমন্বয়ক বলেন, সারাদেশে প্রতিদিন আওয়ামী লীগের প্রার্থীর নেতা-কর্মীরা প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থদের উপর হামলা মামলা গ্রেফতার, পোস্টারিং এ বাধা, প্রচারে বাধা সৃষ্টি করছে। অতীতে অনেক নির্বাচনেই কারচুপি হয়েছ সত্য কিন্তু বর্তমানের মতো ভয়াবহ চিত্র দেখা যায়নি। শাসকগোষ্ঠী একতরফা ও চর দখলের মতো সব দখল করে রেখেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে এটা সাম্প্রতিক সময়ে প্রধান নির্বাচন কমিশনারের কথায় প্রমাণিত হয়েছে। দেশে বর্তমানে সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজমান, সাংবিধানিক পদে থেকে সিইসির এমন মিত্থ্যাচারে দেশবাসীর আর আস্থা নেই এই নির্বাচন কমিশনের প্রতি।

তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ধরনের নিরপেক্ষ নির্বাচন হবে বলে দেশবাসী আশা করে না। এখনো সময় আছে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন এবং বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করুন। তানা হলে তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি