শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি প্রিন্স তালাল বিন আজিজের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ সংস্কারপন্থী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ শনিবার ৮৭ বছর বয়সে মারা গেছেন। সৌদির রাজপরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। রয়টার্স

তিনি আল-সৌদ পরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। সৌদি বিলিওনিয়ার আলওয়ালিদ বিন তালালের বাবা তিনি। তালাল বিন আজিজ বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।

তিনি ১৯৬০ এর দশকে বিদেশে নির্বাসিত ছিলেন। সৌদি আরবের সংবিধানের সংস্কার দাবি করায় তৎকালীন সৌদি আরব সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছিল।

যুবরাজ তালাল ১৯৬৪ সালে ফয়সাল বিন আব্দুল আজিজ ক্ষমতায় আসার পর সৌদি আরবে ফিরে আসেন। ২০১১ সালে অ্যালিজিয়েন্স পরিষদ থেকে পদত্যাগ করেন।

তিনি সৌদি আরবের নারীদের বাইরে কাজ করা ও ড্রাইভিংয়ের সমর্থন করতেন।সৌদি পরিবার জানিয়েছে, রিয়াদে তালাল বিন আজিজের জানাযা অনুষ্ঠিত হবে আজ রোববার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি