ডেক্স রিপোর্টঃ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, আপিল পেন্ডিং অবস্থায় আইনের সঙ্গে প্রতারণা করেই বিএনপির প্রতীক নিয়ে জামায়াত নির্বাচন করছে। রোববার ডিবিসি নিউজ’র রাজকাহন অনুষ্ঠানে তিনি বলেন, এটি হচ্ছে সংবিধানের সঙ্গে প্রতারণা, ইলেকশন কমিশনের সঙ্গে প্রতারণা। আইনে প্রত্যক্ষভাবে যা নিষিদ্ধ, তা পরোক্ষভাবে করতে দেয়া যায় না। জামায়াতকে সেটিই করতে দেয়া হয়েছে।
তিনি বলেন, ইলেকশন কমিশনকে হাইকোর্ট মেধার বিচার করতে বলেছেন, কিন্তু ইলেকশন কমিশন সেটি এড়িয়ে গেছেন। হাইকোর্ট যে রুল ইস্যু করেছেন, সেই রুলে স্পষ্ট বলা আছে যে, জামায়াত যা প্রত্যক্ষভাবে করতে পারে না, সেটি তারা আইনের সঙ্গে প্রতারণা করে পরোক্ষভাবে করার পায়তারা করছে। এক্ষেত্রে টেকনিক্যাল একটি গ্রাউন্ড দিয়ে ইলেকশন কমিশন নিজেদেরকেই মিসগাইড করেছেন এবং বলেছেন যে, এ বিষয়ে কিছু করার অবকাশ নেই। তাহলে হাইকোর্ট কি না বুঝেই ইলেকশন কমিশনকে বলেছিলেন ডিসপোজ করার জন্য?
ব্যারিস্টার তানিয়া বলেন, জামায়াত বিএনপির হয়ে নির্বাচন করছে, নাকি জামায়াত হিসেবে নির্বাচন করছে, সেটি জামায়াতকে জিজ্ঞেস করলেই তো স্পষ্ট উত্তর পাওয়া যায়। এতো কথা চলছে কেনো আমাদের মধ্যে? জামায়াত বিএনপি হয়ে নির্বাচন করছে, বিএনপির এমন কথাগুলো অপ্রাসঙ্গিক। জামায়াতের নিজস্ব ওয়েবসাইট আছে। দলে কে কোন পদে আছেন সব ক্লিয়ার।


























































