শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাশরাফিকে বিজয়ী করতে উঠান বৈঠক করেছেন তাঁর স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ স্বামী মাশরাফিকে বিজয়ী করতে ভোট চাইতে মাঠে নেমেছেন স্ত্রী সুমনা হক সুমি। বাড়িতে বাড়িতে গিয়ে উঠান বৈঠক করছেন তাঁর স্ত্রী। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য ভোটের মাঠে নেমেছেন তিনি।

স্বামী মাশরাফিকে বিজয়ী করতে ভোট চাইতে মাঠে নেমেছেন স্ত্রী সুমনা হক সুমি। বাড়িতে বাড়িতে গিয়ে উঠান বৈঠক করছেন তাঁর স্ত্রী। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য ভোটের মাঠে নেমেছেন তিনি।

গতকাল সন্ধায় সদর উপজেলার বাঁশগ্রামের বিভিন্ন বাড়িতে ও চন্ডিবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামে উঠান বৈঠক করেছেন। পরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় সুমনা হক সুমি বলেন, মাশরাফি এলাকায় না থাকলেও আপনারা তার জন্য কাজ করে যাচ্ছেন নৌকা প্রতীককে জয়ী করার লক্ষে। সে সব সময় মানুষের জন্য কাজ করে থাকে। আগামীতেও আপনাদের পাশে থাকবে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করুন।

এ সময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কামাল, শালনগর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খান তসরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য খশরুল আলম পলাশ, সুমির বড়বোন সঞ্চিতা হক রিক্তা, মেজ বোন সঞ্জিবা হক রিপা, রিপার স্বামী নূর আলম শিহাব, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু প্রমূখ। দলীয় নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি