শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » গয়েশ্বরের উপর হামলাকারীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে: নসরুল হামিদ


গয়েশ্বরের উপর হামলাকারীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে: নসরুল হামিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ হামলায় আহত ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার নয়াপল্টন কার্যালয়ে গিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টন গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার কার্যালয়ে যান নসরুল হামিদ বিপু।

এ সময় বিপু জানান, গয়েশ্বরের হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি কাউকে দোষারোপ করছি না। আমি চাই, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে যেনো আইনী ব্যবস্থা নেয়া হয়।

হামলার ঘটনায় ঢাকা-৩ আসনের এই প্রার্থীর ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হন গয়েশ্বর চন্দ্র রায়। উল্লেখ্য, ঢাকা-৩ আসনে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন গয়েশ্বর চন্দ্র রায়। একই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নসরুল হামিদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি