শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জোর করে বা কারচুপি করে এমপি হতে চাই না : তোফায়েল আহমেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো অংশ নিচ্ছেন নবাগত গোলাম নবী আলমগীর। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তিনি বলেন, মানুষের কথা হলো আমরা ধানের শীষে ভোট দেবো বাচার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। সেখানে তোফায়েল আহমেদ যে-ই হোন না কেনো ভোটারদের কাছে কোনো ব্যাপার নয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর এখানে অপ্রস্তুত অবস্থায় মনোনয়ন পেয়েছেন। তিনি মনোনয়ন পাবার কথা ছিলো না। যাই হোক, আমি জোর করে বা কারচুপি করে এমপি হতে চাই না। নবাগত প্রার্থী সম্পর্কে মতামত জানতে চাইলে তিনি এ কথা বলেন।

ভোলায় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদের বিরুদ্ধে লড়ছেন বিএনপির নবাগত প্রার্থী গোলাম নবী আলমগীর।

অভিজ্ঞ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের কৌশলের সাথে নবাগত গোলাম নবী কতটুকু পেরে ওঠবেন তা নিয়ে কৌতূহল ভোটারদের মধ্যে।

গত দশ বছর ধরে ভোলার উন্নয়নে কাজ করে আসছেন আ.লীগের প্রার্থী তোফায়েল আহমেদ। নদী ভাঙনরাধে ব্লক-বাধ প্রকল্প, গ্যাসভিত্তিক বিদ্যুৎপ্লানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে ভোলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলেন তিনি। তাছাড়া ভোলায় বিএনপি-বিজেপির ৯০ ভাগ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়ায় নৌকার পক্ষে গণজোয়ার তৈরী হয়েছে বলে মনে করেন তোফায়েল আহমেদ।

অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো অংশ নিচ্ছেন নবাগত গোলাম নবী আলমগীর। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তিনি বলেন, মানুষের কথা হলো আমরা ধানের শীষে ভোট দেবো বাচার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য।

সেখানে তোফায়েল আহমেদ যে-ই হোন না কেনো ভোটারদের কাছে কোনো ব্যাপার নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি