ডেক্স রিপোর্টঃ
১
২
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পুলিশ দিয়ে আর যাই করেন ভোটে জিততে পারবেন না। ইয়াহিয়া ভুট্টো পারেনি, শেখ হাসিনাও জোর করে ভোট নিতে পারবেন না।
তিনি বলেন, গ্রেপ্তার-হয়রানি বন্ধ করুন, নিরপেক্ষ নির্বাচন করুন ভোটে আমরা জিতলে জিতবো, আপনারা জিতলে জিতবেন।
মঙ্গলবার বিকালে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, প্রতিটা আসনে খালেদা জিয়া প্রার্থী, ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্রকে বিজয়ী করুন। গ্রেপ্তার-হয়রানি বন্ধ করুন, নিরপেক্ষ নির্বাচন করুন ভোটে আমরা জিতলে জিতবো, আপনারা জিতলে জিতবেন। আপনারা কেন্দ্রে কেন্দ্রে ভোটচোর ধরার জন্য বসে থাকবেন।


























































