
ডেক্স রিপোর্টঃ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ৩ জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আজ
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
বিকালে রাজধানীর ধানমন্ডিতে সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় জনসভায় বক্তব্য রাখবেন।
শেখ হাসিনা ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর আগে আওয়ামী লীগ সভানেত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল, গাইবান্ধা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন।
প্রধানমন্ত্রী সিলেট, রংপুর ও দিনাজপুরে নির্বাচনী সফর করেছেন। এছাড়া তিনি রাজধানীর গুলশান ও কামরাঙ্গীর চরে দু’টি নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন।

























































