শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি নেতা গয়েশ্বরের ওপর হামলা, হাসপাতালে ভর্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ প্রচারণাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর লাঠি-শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্রসহ তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক আহত হয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগকালে তার ওপর হামলা হয়।

তিনি ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী। আহতাবস্থায় তাকে রাজধানীর বিজয়নগর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া কদমতলা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে তার ওপর লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্রসহ তার অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন।

পরে আহতাবস্থায় তাকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই তার এবং আহত কর্মীদের চিকিৎসা চলছে বলেও জানান রিজভী।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ জানান, নির্বাচনী গণসংযোগের সময় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা চালায়। এ সময় ২০-২৫ জন বিএনপি কর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি