বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনে আমরা জিততে পারি : জাফরুল্লাহ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ বৈরি পরিবেশের মধ্যেও নির্বাচনি মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আশা করেন, নির্বাচনে ঐক্যফ্রন্ট জয়ী হতে পারে।

বুধবার রাতে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে একান্ত আলাপচারিতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার সিইসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর মানুষের মনে ঐক্যফ্রন্টের নির্বাচনে থাকা নিয়ে শঙ্কা কাজ করছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, নির্বাচনে গ্রেফতার-হামলা বাড়ছেই।

সহনশীল আচরণ চোখে পড়ছে না। তবুও পিছু হটা যাবে না। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক আছে, পরবর্তী করণীয় ঠিক করা হবে।

জাফরুল্লাহ বলেন, নির্বাচনের আর দু-তিনদিন বাকি। এই সময়টাতেও প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছাতে পারছে না। তবুও ভোটের দিন জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে জাতীয় ঐক্যফ্রন্ট জয়ী হবে। ভোটের দিন পরিবেশ অনুকূলে থাকলেই হয়।

একই বিষয়ে জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ ক্রমেই বৈরি হচ্ছে। এমন চলতে থাকলে দেখা যাক কি করা যায়। এখনও গ্রেফতার অব্যাহত চলছে, তা খুবই জঘন্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি