শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধানের শীষ প্রতীকের ৪৪ প্রার্থীর নির্বাচন বর্জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ

ভোট কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ সহিংসতার নানা অভিযোগ তুলে সারাদেশে এ পর্যন্ত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ধানের শীষ প্রতীকের ৪৪ প্রার্থী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ রবিবার সকাল ৮টায় শুরু হওয়ার পর বিকেল পর্যন্ত এ তথ্য পাওয়া যায়।

তবে বিচ্ছিন্নভাবে অনেক প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিলেও কেন্দ্রীয়ভাবে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র: বাংলাদেশ প্রতিদিন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি