শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শপথ নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ শপথ নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ নিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। বৃহস্পতিবার ৩ জানুয়ারি বেলা ১২টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় পার্টির সংসদ সদস্যদের শপথ পাঠ করান তিনি। তবে এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেই মুহম্মদ এরশাদ শপথ নেননি। এদিকে জাতীয় পার্টির শপথের আগে স্পিকার ক্ষমতাসীন শরিক ওয়ার্কার্স পার্টি জাসদসহ স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পড়ান। বেলা ১১টার দিকে শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠানের আগে থেকেই আওয়ামী লীগের নতুন সংসদ সদস্য এবং তাদের সমর্থকরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথ পাঠ করান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি