পূর্বাশা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে তিনি শপথ নেন। বাংলাদেশ সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী তিনি এই শপথ নেন। সংবিধানে উল্লেখ আছে, ১৪৮ অনুচ্ছেদ ও দ্বিতীয় তফসিলের ৫ অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার স্বপদে বহাল থাকা অবস্থায় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি নিজেই তার শপথ গ্রহণ করবেন।


























































