বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে একই পরিবারের ৬ জনের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ পুলিশের ধারনা ওই পরিবারের সবাই আত্মহত্যা করেছে।

ভারতের কর্ণাটকে একই পরিবারের ৬ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে।

দেশটির পুলিশ শনিবার এই তথ্য জানায়। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়দের ধারণা ওই পরিবারের সকল সদস্য আত্মহত্যা করেছে।

পুলিশ সন্দেহ করছে, ওই পরিবারের কর্তা শেখরিয়া বীরনাল( ৪২) তার স্ত্রী ও চার কন্যাকে বিষ পানে হত্যা করেছেন। এরপর তিনি ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন। নিহতরা হচ্ছেন স্ত্রী জায়ামা (৩৯) এবং তার চার কন্যা বাসাম্মা (২৩), গৌড়ম্মা (২০), সাবিত্রী (১৮) ও পার্বতী (১৬)।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, পরিবারটি ব্যাংক লোন ছিল। তারই জেরে এ আত্মহত্যা। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি