মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাতার বিশ্বকাপেই ৪৮ দল : ইনফানতিনো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো।

২০২২ সালে কাতার বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮’এ করার বিষয়টি এখনো বাতিল করে দেননি ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো।

এ সম্পর্কে ইনফানতিনো বলেছেন, ‘কাতার বিশ্বকাপে ৩২টি দল অংশ নিবে। অবশ্যই তা যদি ৪৮’এ উন্নীত হয় তবে পুরো বিশ্বই খুশী হবে। আমরা চেষ্টা চালাচ্ছি। সবাই যদি বিষয়টি পছন্দ করে তবে চার বছর আগে নয় কেন।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যেই যেহেতু ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এখনই যদি আমরা কাতারের প্রতিবেশী কিছু দেশকে এর সাথে সম্পৃক্ত করি তবে সেখানে কয়েকটি ম্যাচ আয়োজিত হতে পারে।’

১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণের রীতি চলে আসছিল। কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার কার্যনির্বাহী পরিষদে ভোটের মাধ্যমে আরো ১৬টি দল ২০২৬ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়। মূলত প্রস্তাবটি ছিল ইনফানতিনোর, বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার কার্যনির্বাহী পরিষদ তাতে সর্বসম্মতি জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি