
ডেক্স রিপোর্টঃ কোনো ইসরাইলিকে মালয়েশিয়ায় ঢুকতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
লন্ডনে অক্সফোর্ড ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর জেরুজালেম টাইমসের।
মাহাথির মোহাম্মদ বলেন, ইসরাইল অনেক অন্যায় কাজ করছে। এ কারণে ইসরাইলিদের ঢুকতে না দেয়ার অধিকার রয়েছে মালয়েশিয়ার।
ইহুদিবাদী দেশটির সঙ্গে মালয়েশিয়ার কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। তাই ইসরাইলিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।
তিনি আরও বলেন, ইসরাইল অনেক অন্যায় কাজ করছে।
























































