
ডেক্স রিপোর্টঃ সব সময়ই যেন খবরের শিরোনাম হয়ে থাকতে চান ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা।
এবার নিজের প্রেমিকা রোসিও অলিভার নিয়ে বেফাঁস মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েছেন এ ফুটবল ঈশ্বর।
অলিভার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে আর্জেন্টিনার টিভি শো ‘লা রেড’ –এ ফুটবল রাজপুত্র বলেন, ‘বউ পেটানোর মানসিকতা আমার নেই। কিন্তু অলিভার মাথাটা সত্যিই কেটে ফেলতে ইচ্ছে করেছিল।
হঠাৎ কেন এমন ইচ্ছে করেছিল? ম্যারাডোনা জানান, অলিভা তার বিশ্বাসভঙ্গ করেছে। ভালবাসা হারিয়েছে।
অলিভা আমার জীবনে আর নেই। ওর পরিজনদের থাকার জন্য আমি যে বাড়িটা দিয়েছিলাম, সেটাও এখন আমি ফেরত চাই
























































