শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেসিডেন্সি নয়, জনপ্রিয়তা চেয়েছিলেন ট্রাম্প!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

সম্প্রতি মার্কিন গণমাধ্যম বাজফিডে ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচারণা প্রধান মাইকেল কোহেনকে নিয়ে বিতর্কিত এক প্রতিবেদন প্রশ্ন তোলে, ডোনাল্ড ট্রাম্প আদৌ মার্কিন প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন কি না। নিউইয়র্ক টাইমসের মতামত বিভাগে এটি নিয়ে লেখেন ফ্রাঙ্ক ব্রুনি।

এই নিবন্ধে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প জয়ধ্বনির জন্য ব্যাকুল ছিলেন। নির্বাচনী প্রচারণা তার কাছে সে রকম কিছু পাওয়ারই একটা ভালো সুযোগ ছিলো। সুউচ্চ দালানগুলোতে নিজের নাম সোনালি অক্ষরে খচিত দেখে ট্রাম্প শুধু আনন্দিত হতেন না সেই সঙ্গে গণমাধ্যমের শিরোনাম ও টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি তাকে রোমাঞ্চিত করত।
মূলত ট্রাম্প সবসময়ই জনপ্রিয়তা চাইতেন। প্রেসিডেন্ট প্রার্থীতায় দাঁড়ানো এক্ষেত্রে তার জন্য একটি বৃহত্তর প্লাটফর্ম ছিলো। বাজফিডের খবরে বলা হয়, ২০১৬ সালের নির্বাচনি প্রচারণায় সময়ও নিজের ব্যক্তিগত

আইনজীবি মাইকেল কোহেনকে মস্কোতে ট্রাম্প টাওয়ার স্থাপনের কাজ এগোতে নির্দেশ দিয়েছিলেন তিনি। যদিও পরে কোহেনকে কংগ্রেসের কাছে এই ইস্যুতে মিথ্যে বলার নির্দেশ দেন। বাজফিডের এই আর্টিকেল দীর্ঘদিন ধরে যারা ট্রাম্পের কর্মকা- নিয়ে বিশ্লেষণ করছেন তাদের বিশ্বাসকেই প্রতিফলিত করে। তার অদ্ভুতুড়ে এটিই বলে তিনি সত্যিকার অর্থেই কখনোই প্রেসিডেন্সি নিয়ে ভাবেন নি। আরো বড় কথা হল এটি তার আশার মধ্যেই ছিলো না।

এই কারণেই তিনি ব্যবসায়িক কার্যক্রম প্রচারণা চলাকালে বন্ধ কিংবা স্থগিত করেন নি। সেই সঙ্গে তিনি পূর্বসূরীদের অনুসৃত নীতিগুলোকে হাস্যকরভাবে এড়িয়ে গিয়েছেন। তার অদ্ভুতুড়ে আচরণই তাকে হোয়াইট হাউসে নিয়ে এসেছে, যা কখনোই তার পরিকল্পনার মধ্যে ছিলো না। মিথ্যে তাকে খুব সহজেই স্পর্শ করেছে। বাজফিডের প্রতিবেদনের মাধ্যমে আমরা আরো জেনেছি, ট্রাম্প নির্বাচনি প্রচারণায় খুব বেশি অর্থ ব্যয় করতে চান নি। প্রচারণা শুরুর সময় মস্কো প্রকল্প নিয়ে জনসম্মুখে পক্ষপাত করেছেন তিনি। প্রেসিডেন্সি সম্পর্কে কোন জ্ঞান কিংবা অভিজ্ঞতাও নেই তার। তিনি মানসিকভাবে এর জন্য প্রস্তুতও ছিলেন না। এমনকি তার নির্বাচনি প্রচারণা নেতৃত্ব বিকাশ নয় বরং ব্র্যান্ডের প্রচারণা এবং কম সময়ের রোমাঞ্চকর অভিযান ছিলো।

ট্রাম্পের নির্বাচন এবং প্রচারণা নিয়ে লেখা অনেক বইতেই বলা হয়েছে, বিজয়ে ট্রাম্প হয়েছিলেন একই সঙ্গে ভীত এবং বিস্মিত। মাইকেল লুইসের ‘দ্য বেস্ট সেলার’ এ বলা হয়েছে, ট্রাম্পের ট্রানজিশন টিম সরকারের দায়িত্বপূর্ণ চাকরিগুলোতে নিয়োগে ব্যর্থ হয়েছিলো। ট্রাম্প নিজেও ক্যাবিনেটের সদস্য নির্বাচনে হিমশিশ খেয়েছিলেন। মাইকেল উলফের ‘ফায়ার এন্ড ফিউরি’তে বলা হয়েছে, ট্রাম্প আসলে হেরেই জিততে চেয়েছিলেন। মাইকেল ডি অ্যান্টনিও ‘দ্য ট্রুথ অ্যাবাউট ট্রাম্প’ বইতে বলেন,‘ তার অতীত কোনভাবেই একজন প্রেসিডেন্টের অতিতের সঙ্গে যায় না। এবং এটি না বোঝার মতো বোকাও তিনি নন।’

‘ট্রাম্প ন্যাশনে’ ট্রাম্পের বায়োগ্রাফার টিমোথি ও’ব্রেইন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কখনোই ভাবেন নি তিনি প্রেসিডেন্ট বনে যাবেন। তিনি মূলত মার্কেটিংয়ের প্রচারণায় নেমেছিলেন, এবং আমি এটিও মনে করি তাকে ঘিরে যারা ছিলেন তারাও ভাবেননি তিনি প্রেসিডেন্ট হবেন। তারা মূলত একটি উৎসবের মধ্যে ছিলো। পল ম্যানাফোর্ট বাণিজ্যিক টেকসইতা এবং রাজনৈতিক প্রাসঙ্গিকতা চেয়েছিলেন। জ্যারেড কুশনার খুঁজেছেন অর্থনৈতিক লাভ এবং ব্যবসার জমজমাট। ইভানকা ট্রাম্প তা তার গ্ল্যামারকে আরো ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং ট্রাম্প চেয়েছেন আরো অনেক বেশি জনপ্রিয়তা।’ ও’ব্রেইন আরো বলেন, প্রেসিডেন্ট জানতেন, তিনি জিতবেন না, তাই পর্নো তারকাকে টাকা প্রদান, কোহেনকে দেয়া কাজ, চারপাশে থাকা অদ্ভুদ লোকজন, ট্যাক্স রিটার্ন প্রকাশ নিয়ে তার মাথাব্যাথা ছিলো নাতিনি তার ধৈর্যহীনতা, বোধ এবং বুদ্ধিহীনতা সম্পর্কেও ভালভাবেই জ্ঞাত এবং এই কারণেই তিনি সবসময় এই বিষয়গুলো নিয়েই জনসম্মুখে কথা বলেন। ও ব্রেইন বলেন, তিনি জানেন, তিনি ওভাল অফিসের দাবি রাখেন না। এবং ট্রাম্পের দুই বছরের প্রেসিডেন্সির পর আমরাও এটি খুব ভালভাবেই জানি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি