ডেক্স রিপোর্টঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশন কিংবা উপজেলা কোনো নির্বাচনেই অংশ নিতে চায় না বিএনপির নেতারা। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নেতা একমত এই বিষয়ে। যদিও এখন পর্যন্ত বিএনপি, ২০ দলীয় জোট কিংবা ঐক্যফ্রন্ট কোনো দলেরই উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। নিউজ ২৪।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও বিএনপিকে মাঝে রেখে গঠন হওয়া ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ফলাফল বিশ্বাস করতে চায় না সরকার বিরোধী দল জোটের নেতাকর্মীরা ও সমর্থকারও। জাতীয় নির্বাচনের অবিশ্বাস ফলাফলে চরম হতাশ বিরাজ করছে গত উপজেলা নির্বাচনে বিএনপির হয়ে লড়াই করে জয়ী হওয়া উপজেলা চেয়ারম্যানদের মাঝেও। এমনটাই জানালেন রাজশাহীর মোহনপুর উপজেলায় ধানের শীষ নিয়ে জয়ী হওয়া বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ। তিনি বলেন, সংসদের নির্বাচন দেখে সাধারণ মানুষ এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও হতাশা বিরাজ করেছে। দলের হয়েও তারা ভোট দিতে পারেনি। জাতীয় নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনে একই বিষয় প্রয়োগ করা হবে। স্বতন্ত্র বা দলের হয়ে দাঁড়ালেও কোনো লাভ হবে বলে মনে হয় না।
মাঠের এই নেতার সাথে সম্পূর্ণ একমত বিএনপির নেতারাও। তারা বলছেন, এই নির্বাচন কমিশনের ওপর শুধু বিএনপি নয় আস্থা উঠে গেছে জনগণেরও। বিএনপির যুগ্ম মহাসচিক মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, উপজেলা নির্বাচনে গিয়ে আমাদের আরো ক্ষতি করা এবং সাধারণ মানুষকে আরো আক্রমণ করা। তার সাথে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে, স্থানীয় সরকার শাসন ব্যবস্থা নিয়ে সংবিধানে যেভাবে লেখা আছে, সে শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার কাজে সহযোগীতা করার কোনো যুক্তি নাই।
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যে নির্বাচনে ২৯০টি আসনেই গোলমাল হয়, সেটা কোনো নির্বাচন হতে পারে না। যে পর্যবেক্ষকরা সরকারকে এতো সমর্থ দিয়েছে তারাই এখন উল্টো শুরে গান গাইছে। তারাই বলছে, এটা কোনো নির্বাচন নয়।
জাতীয় ঐক্যফ্রনের নেতা সুব্রত চৌধুরী জানান, ঢাকা উত্তর সিটি এবং আগামী মার্চ মাসে শুরু হওয়া উপজেলা পরিষদের অংশগ্রহণ নিয়ে জোটগতভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এবিষয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের অধীনে দেশে আর কোনো অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এটি দেশের কেউ বিশ্বাস করবে না। নির্বাচনে অংশ নেয়ার চেয়ে, নির্বাচন কমিশনের অসৎ আচরণের প্রমাণে আগামীতে রাজ পথে আন্দোলন শুরুর জোড়ালো উঙ্গিত জোট নেতাদের বক্তব্যে।


























































