ডেক্স রিপোর্টঃ
হিমালয় থেকে ফিরে আরএসএসের পূর্ণাঙ্গ প্রচারক হয়ে উঠেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় আরএসএসের দফতরে বাসনও মাজতে হয় তাঁকে। সম্প্রতি মুম্বাইয়ের একটি জনপ্রিয় ফেসবুক পেজে তাঁর জীবনের বেশ কিছু অজানা কথা জানিয়েছেনমোদী। আর সেখান থেকেই উঠে এসেছে এসব তথ্য।
হিউম্যানস্ অব মুম্বাই নামের ওই পেজে মোদি জানিয়েছেন, কৈশোরে চা বিক্রি করেছেন, বাবাকে সাহায্য করার জন্য ক্যান্টিনে কাজও করেছেন।
তিনি জানিয়েছেন, সঙ্ঘের প্রচারক থাকার সময় খাবার তৈরি করা কিংবা বাসন মাজা- এসব করতে হয়েছে তাঁকে।
পেজে উঠে আসে মোদীর জীবনের আরও অনেক অজানা কথা। তাঁর জঙ্গলে সময় কাটানোর কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, হিমালয় থেকে ফেরার পরই মনে হয়েছিল জীবন সমাজের সেবার জন্য নিয়োজিত করতে হবে। তাই তিনি ফেরার পর আমেদাবাদে চলে যান, আর সেটাই ছিল তাঁর প্রথম কোনও বড় শহরে জীবন যাপন।
ক্যান্টিনে বাসন মেজেছি: মোদি
তারপর সেখানে গিয়ে আরএসএসের প্রচারক হয়ে যান। মোদী বলেন, ‘আরএসএসের অফিসে আমি সতীর্থদের জন্য নিজে হাতে চা করেছি। বাসন মেজেছি।’
তিনি বলেন হিমালয়ে থাকার সময় অভ্যাসে কিছুটা বদল ঘটেছিল। তাই ভারসাম্য টিক রাখতেই তিনি প্রত্যেক বছর জঙ্গলে যেতেন। স্বাভাবিক দিনযাপন থেকে একেবারে অন্যভাবে কাটত সেই সময়।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ফেরদৌস ও শাহ আলী ফরহাদ
দিওয়ালির সময় পাঁচদিন বের করে চলে যেতেন কোনও নির্জন জায়গায়। খাবার সঙ্গে নিয়ে সেখানে থাকতেন তিনি। কেউ জিজ্ঞাসা করলে বলতেন, নিজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

























































