শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » চৌদ্দগ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল


চৌদ্দগ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৯


স্টাফ রিপোর্টার ঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর আশু রোগমুক্তি কামনা করে ২৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যাগে আয়োজিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর কবির মজুমদার।

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবর, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদ আলী,উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ সোহাগ মোরশেদ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি মিজানুর রহমান, যুব সংহতি নেতা বিল্লাল হোসেন স্বপনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি