স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির অত্যন্ত প্রিয় মানুষ বীরমুক্তিযোদ্ধা মাস্টার মোঃ শাহজাহান মজুমদার গত বুধবার সকালে ব্রেইন স্টোকে আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা সিডি প্যাথ হসপিটালের আইসিইউ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিটি হাসপাতালে জরুরী ভিত্তিতে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ওনার বড় ছেলে মো.শাহরিয়াজ মজুমদার জুয়েল দেশবাসীসহ সকলের নিকট তার বাবার জন্য দোয়া চেয়েছেন।আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন।
বৃহস্পতিবার সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি অসুস্থ মাষ্টার শাহজাহান মজুমদারকে দেখতে ঢাকার সিটি হসপিটালে আইসিইউতে যান।
তাঁর পরিবারের সদস্যরা তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


















































