শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রিয়াঙ্কা সুন্দরী, তবে রাজনীতির র-ও বোঝে না: বিজেপি মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ ভারতের নির্বাচন সামনে রেখে রাজনীতিতে প্রবেশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এ নিয়ে নানাভাবে কটাক্ষ করছে ক্ষমতাসীন বিজেপি। শুক্রবার বিহারের বিজেপি দলীয় মন্ত্রী বিনোদ নারায়ণ ঝাঁ বলেন, ‘প্রিয়াঙ্কা সুন্দরী, কিন্তু রাজনীতিতে তার কোনও কৃতিত্ব বা পারদর্শিতা নেই, রাজনীতির র-ও বোঝেন না তিনি।’

বিজেপি মন্ত্রীর এমন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক, অনেকে বলছেন, মন্তব্যটি লিঙ্গ বৈষম্যমূলক।

বিনোদ নারায়ণ ঝাঁ আরও বলেন, ‘সুন্দর মুখ দেখিয়ে ভোটে জেতা যায় না৷ মনে রাখতে হবে উনি জমি কলেঙ্কারিসহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত রবার্ট ভদ্রের স্ত্রী৷ পুরো বিষয়টি কংগ্রেসের একটা কৌশল।’

এর আগে বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদীও প্রিয়াঙ্কা গান্ধী প্রসঙ্গে বলেন, ‘নতুন প্রজন্মকে নেতৃত্বে আনতে চাইছে কংগ্রেস৷ কিন্তু তার সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অভিযুক্তের নাম৷’

প্রিয়াঙ্কা সুন্দরী, তবে রাজনীতির র-ও বোঝে না: বিজেপি মন্ত্রী

এর আগে কংগ্রেস জানায়, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে দলের সাধারণ সম্পাদক হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। আপাতত পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নেবেন তিনি। মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলী থেকে লোকসভা ভোটে লড়তে দেখা যেতে পারে তাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি