ডেক্স রিপোর্টঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা নি:শর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শুক্রবার বেলা ১২টায় রাজধানীতে মিছিলটি বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির দিকে এগিয়ে যায়। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সোচ্চার কণ্ঠে মিছিলে মূহুর্মূহু শ্লোগান দেন।


























































