বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনের জন্য প্রস্তুত ৪৮০টি উপজেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ ৪৯২টি উপজেলা পরিষদের মধ্যে চলতি বছরের জুলাইয়ে পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৪৮০টি উপজেলার। আর সীমানা জটিলতা এবং মামলা থাকায় ১২টি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে দেরিতে। মেয়াদ শেষ হতে যাওয়া চার’শ ৮০টি উপজেলা পরিষদের নির্বাচন জুলাইয়ের মধ্যেই শেষ করতে চায় নির্বাচন কমিশন। বাকি ১২টির মধ্যে মেয়াদ শেষ না হওয়া ৮টি এবং সীমানা সংক্রান্ত মামলাসহ অন্যান্য জটিলতায় ৪টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে না এই বছর।

৪৯২টি উপজেলা পরিষদের মধ্যে চলতি বছরের জুলাইয়ে পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৪৮০টি উপজেলার। আর সীমানা জটিলতা এবং মামলা থাকায় ১২টি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে দেরিতে। মেয়াদ শেষ হতে যাওয়া চার’শ ৮০টি উপজেলা পরিষদের নির্বাচন জুলাইয়ের মধ্যেই শেষ করতে চায় নির্বাচন কমিশন। বাকি ১২টির মধ্যে মেয়াদ শেষ না হওয়া ৮টি এবং সীমানা সংক্রান্ত মামলাসহ অন্যান্য জটিলতায় ৪টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে না এই বছর।

এগুলোর মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের প্রথম সভা দেরিতে অনুষ্ঠিত হওয়ায় মেয়াদ শেষ হতে জুলাই পার হয়ে যাবে। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। সীমানা জটিলতার কারণে ২০১৪ সালে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবারও হচ্ছে না।

সিলেটের ওসমানীনগর এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে ২০২২ সালে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে ২০১৪ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবারও হচ্ছে না। হবিগঞ্জের নতুন উপজেলা শায়েন্তাগঞ্জেও নির্বাচন হচ্ছে না।

নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন মামলার কারণে স্থগিত রয়েছে।

কুমিল্লার দাউদকান্দি ও লালমাই উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে ২০২০ ও ২০২৩ সালে।

খাগড়াছড়ির গুইমারা এবং চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে ২০২২ সালে। তবে, মেয়াদ শেষ হতে যাওয়া ৪৮০টি উপজেলা পরিষদের নির্বাচন ঈদের আগেই শেষ করতে চায় নির্বাচন কমিশন।

এদিকে, এবার প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হবে দলীয় প্রতীকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি