
ডেক্স রিপোর্টঃ বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাবার সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন বিএনপি নেতা-কর্মীরা। কেন্দ্র থেকে তৃণমূলের সবাই বলছেন, বাস্তবতা বিবেচনা করে যর্থাথ সিদ্ধান্ত নিয়েছে দলের স্থায়ী কমিটি। এই সরকারের অধীনে নির্বাচনে গেলে বিএনপির জন্য আত্মঘাতি হবে বলেও মনে করেন তারা।
বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাবার সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন বিএনপি নেতা-কর্মীরা। কেন্দ্র থেকে তৃণমূলের সবাই বলছেন, বাস্তবতা বিবেচনা করে যর্থাথ সিদ্ধান্ত নিয়েছে দলের স্থায়ী কমিটি। এই সরকারের অধীনে নির্বাচনে গেলে বিএনপির জন্য আত্মঘাতি হবে বলেও মনে করেন তারা।
বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে আলোচনা শেষে এই সরকারের অধীনের আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের এই সিদ্ধান্তকে বাস্তব সম্মত বলে মনে করছেন তৃণমূলের নেতারা।
তাদের যুক্তি, নির্বাচনে গেলেও ভোট দেয়ার সুযোগ পেবে না জনগণ। কারচুপি করবে ক্ষমতাসীনরা। মাঠে নামলে জড়ানো হবে নতুন নতুন মামলায়। হামলা করা হতো নেতা-কর্মীদের ওপর।
তৃণমূলের মতো কেন্দ্রীয় নেতারাও মনে করেন, পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখন কোনো নির্বাচনেরই গ্রহণযোগ্যতা নেই। জনগণের কাছে আগে নির্বাচনটিকে সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে আসতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিস উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বর্তমান সরকার যত দিন ক্ষমতায় আছে ততদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ ভোট কেন্দ্রে যাবে না। ভয়াবহ ভোট ডাকাতি দেখে আমরাও সকল নির্বাচন করার আগ্রহ হারিয়ে ফেলেছি।
৫ জানুয়ারি সংসদ নির্বাচন বর্জন করলেও ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস থেকে ৬ ধাপে অনুষ্ঠিত ৪৮৭ উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলো বিএপি। নেতারা জানান, এবার দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিএনপির। যে কারণে নির্বাচনের না যাবার সিন্ধান্ত নিয়েছে দলটি।

























































