বুধবার,২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


সম্পত্তি বেচে বছরে ৮০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য ভারত সরকারের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ সম্পত্তি বেচে বছরে ৮০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য ভারত সরকারের।

রাজকোষ ভরাতে রাষ্ট্রায়াত্ত সম্পত্তি বিক্রির পথে ভারতের কেন্দ্রীয় সরকার।

আগামী অর্থবর্ষে শুধু সম্পত্তি বেচে মোট ৮০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য মাত্রা নেওয়া হতে পারে। বাজেট আলোচনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত শীর্ষ দুই সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

চলতি আর্থিক বছরেও বিলগ্নিকরণের মাধ্যমে ৮০ হাজার কোটি টাকা ঘরে তোলার লক্ষ্য মাত্রা নিয়েছিল মোদী সরকার। বিক্রির তালিকায় সবার ওপরে আছে লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নাম। এ ছাড়া তিনটি বিমা সংস্থার সংযুক্তিকরণ ঘটিয়ে গঠিত সংস্থার বিলগ্নিকরণের মাধ্যমে সরকার আয়ের পথ খুঁজতে পারে। এ ছাড়া অন্তত ২০টি রাষ্ট্রায়াত্ত সংস্থায় স্বল্প সংখ্যক অংশিদারিত্ব বিক্রি করতে পারে সরকার। এর মধ্যে আইআরসিটিসি, রেইলটেল-এর মতো সংস্থা থাকতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি