শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিন রুশ ফার্মের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ট একজনের মালিকানাধীন তিনটি ফার্মের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তটির বিরোধীতা করে অবরোধ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটের আইনপ্রণেতারা।

গত রোববার রুশ নাগরিক ওলেগ দেরিপাস্কারের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম কোম্পানি রুসাল, এনপ্লাস গ্রুপ ও জেএসসি ইউরোসিব এনারগোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

রুশ বিজনেস ম্যাগনেট দেরিপাস্কা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তদন্তাধীন আছেন।

কোম্পানিগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা হলেও দেরিপাস্কারের ওপর তা কার্যকর থাকবে বলে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে।

বিশ্বব্যাপী ক্ষতিকর রুশ প্রভাব ঠেকাতে গত এপ্রিলে উক্ত কোম্পানিগুলোর ওপর অবরোধ আরোপ করা হয়েছিলো। এই কোম্পানিগুলোর ওপর ভর করে রুশ প্রশাসন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছে এং অনেক সাইবার হ্যাকিংয়েও এরা জড়িত বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।

উল্লেখ্য, এ মাসের গোড়ার দিকে মার্কিন সিনেটে দেরিপাস্কারের কোম্পানিগুলোর ওপর আরোপিত অবরোধ অব্যাহত রাখার আলোচনা ক্ষমতাসীন রিপাবলিকানরা আটকে দিলে তা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিবেচনায় আসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি